• Rehana Majid Mohila College, Homna, Cumilla - Slide
  • Rehana Majid Mohila College, Homna, Cumilla - Slide
মেনু নির্বাচন করুন
Md. Mujibur Rahman, Principal

মোঃ মুজিবুর রহমান

অধ্যক্ষ

প্রিয় শিক্ষার্থীবৃন্দ

উষ্ণ অভিনন্দন ও গোলাপি শুভেচ্ছা। তিতাসের অববাহিকায় অনুপম প্রকৃতির, নিরিবিলি ও মনোরম পরিবেশে হোমনা পৌর ও উপজেলার প্রাণ কেন্দ্রে একমাত্র নারী শিক্ষার স্বতন্ত্র প্রতিষ্ঠান রেহানা মজিদ মহিলা কলেজে তোমাদের কে স্বাগতম। আকাশ ছোঁয়া স্বপ্ন আর সীমাহীন আতœবিশ্বাস নিয়ে তোমরা নিজেরা প্রতিনিয়ত যে অদম্য সংগ্রাম করে যাচ্ছ তার সঠিক নিদের্শনা ও পথ দর্শনে সাথী হতে আগামী দু’বছর তুমি এই বিশেস্বায়িত প্রতিষ্ঠানে শিক্ষার্থী হিসেবে বিচরণ করতে আমাদের এই প্রিয় ক্যাম্পাসে তোমাদেরকে স্বাগতম।

শৃঙ্খলার পরিপূর্ণ অনুশীলন, প্রাত্যহিক উপস্থিতির নিবিড় পাঠ চর্চা, অদম্য সাহস এবং সর্বোচ্চ গুরুত্ব নিয়ে প্রতিটি কর্মকান্ডে অংশগ্রহনের মাধ্যমে কাঙ্খিত সাফল্য অর্জন ও সময়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে এগিয়ে যাবে তোমার পথচলা। শুধু পড়ালেখা আর পরীক্ষা না বন্ধুরা, ভয় পেয়ো না, পড়া লেখার পাশাপাশি থাকবে আনন্দ ভ্রমন, বসন্ত বরণ, নাটক, ক্রীড়া, সংগীত, নৃত্য, বিতর্ক, আবৃত্তি আনন্দঘন সৃজনশীল ও মনোনশীল বিকাশে মুখরিত থাকবে আমাদের এই ক্যাম্পাস।

আনন্দের সাথে শিক্ষার অপরূপ মেলবন্ধনে ভরে উঠবে তোমার প্রতিটি মূহুর্ত। তোমার ভাল ফলাফল অদম্য আগ্রহ ও গভীর নিষ্ঠা আর আমাদের অকৃত্রিম দায়িত্ববোধ ও আদর শাসন মেশানো পরিচর্যায় তোমার সীমাহীন আতœবিশ্বাস নিয়ে তুমি প্রতিনিয়তই বলবে আমাকে ভাল করতে হবে আমি ভাল করবোই। তুমি জেনে খুশী হবে যে অত্র প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী খ্যাত নামা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা হয়ে সমাজ সেবায় নিজেদেরকে আতœ নিয়োজিত করতে পেরেছ। এমনকি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ইসরাত জলিল মিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ১ম স্থান অর্জন করে একজন আলোকিত নারী হিসেবে সকলে দৃষ্টি নন্দিত হয়েছে যা এই প্রতিষ্ঠান কে গেীরবান্বিত করেছে।

ধন্যবাদান্তে


(মোঃ মুজিবুর রহমান)
অধ্যক্ষ ও আহবায়ক, ভর্তি কমিটি
 মোবাইল ঃ ০১৮১৯৬৭১৭৫৩